রাবি স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক কারাগারে

২১ অক্টোবর ২০১৯, ১২:১৬ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ স্কুলটির এক শিক্ষকের বিরেুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রোববার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা নগরীর মতিহার থানায় বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। এতে স্কুলের প্রভাষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়। পরে বিকেলে নগরীর কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা। পড়া শেষে বাড়ি দেখার নাম করে ছাত্রীকে স্টোররুমে নিয়ে যান তিনি। এক পর্যায়ে ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন।

বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে ফের জড়িয়ে ধরেন তিনি। এসময় ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে দুরুল হুদা পালিয়ে যান।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
close