আবরার হত্যা মামলার ১১ নম্বর আসামি তোহা গ্রেপ্তার

১০ অক্টোবর ২০১৯, ০৬:৪২ PM
তোহা

তোহা © টিডিসি ফটো

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহাকে (২০) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তোহা আবরার হত্যা মামলার ১১ নম্বর আসামি। তিনি বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। তোহাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

এর আগে এদিন বেলা ১১টার দিকে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক ও বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র অমিত সাহাকে রাজধানীর সবুজবাগ কালিবাড়ী এলাকা থেকে আটক করে পুলিশ। দুপুর ১২টার দিকে আবরারের রুমমেট মো. মিজানুর রহমান ওরফে মিজানকে বুয়েটের শের-ই-বাংলা হলের-১০১১ নম্বর রুম থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬