ঈদযাত্রায় প্রাণ গেছে ২২৪ জনের

১৮ আগস্ট ২০১৯, ০২:০৫ PM

© সংগৃহীত

ঈদুল আজহায় যাতায়াতের সময় দেশের সড়ক-মহাসড়কে ২০৩টি সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত হয়েছেন। এছাড়া ৮৬৬ জন আহত হয়েছে। আজ রোববার দুপর সাড়ে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি এ তথ্য জানায়।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিগত ২০১৬ সাল থেকে ঈদ যাত্রায় যাত্রীকল্যাণ সমিতি ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদন গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজে লাগানোয় বিগত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার হার ছয় দশমিক ৪০ শতাংশ, নিহতের হার ছয় দশমিক ২৫ শতাংশ, আহতদের এক দশমিক ৫০ শতাংশ কমেছে।

যেখানে মোট নিহতের হার ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং মোট আহতের আট দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, পথচারিকে গাড়িচাপা দেয়ার ঘটনা ঘটেছে ৫২ দশমিক ২১ শতাংশ। আগামী ঈদে এ দু’টি ঘটনা এড়ানো সম্ভব হলে সড়ক ৮৫ দশমিক ২১ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির মহাসচিব।

তিনি বলেন, আগের তুলনায় এবার রাস্তাঘাটের পরিস্থিতি কিছুটা ভালো। নৌপথে বেশকিছু লঞ্চ চালু হয়েছে, রেলপথের অবস্থাও ভালো ছিলো। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যানজটের ভোগান্তি, রেলের সিডিউল বিপর্যয়, টিকেট কালোবাজারি, ফেরি পারাপারে ভোগান্তিসহ নানান কারণে যাত্রী হয়রানি বেড়েছে।

বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬