সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ!

১৫ আগস্ট ২০১৯, ০৭:০৯ PM

© সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক ব্যাক্তি বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম হোসেন আলী (৫০)। হোসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত লুলু সরকারের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, ধর্ষণের ঘটনাটি গ্রাম প্রধানদের জানানোর কারণে হোসেন আলীর শ্যালক দেলোয়ার হোসেন শিশুটির বাবাকে মারপিট করে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।

শিশুটির বাবা জানান, হোসেন আলী বিয়ের পর থেকেই আটঘরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলো। মঙ্গলবার খেলনা কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে সে কোলে করে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির মা শিশুটিকে খুুঁজতে গেলে হোসেনের বাড়ির পাশে তাকে পায়। পরনের প্যান্টটি ভিজা দেখতে পেয়ে শিশুটির মা জিজ্ঞাসা করলে শিশুটি সব ঘটনা খুলে বলে। পরে ৯৯৯-এ কল করে জানালে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতারের চেষ্টা করছি। ভুক্তভোগি শিশুর বাবার উপর হামলার বিষয়টি আমার জানা নেই।

বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬