বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM
বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা ইমতিয়াজ ইমন নয়ন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা ইমতিয়াজ ইমন নয়ন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি

বড়গুনায় একটি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় বড়গুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার তালতলী উপজেলার কলাবাগান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, যুবলীগ নেতা নয়ন কলাবাগান এলাকার শাহজাহান বেপারীর ছেলে। তিনি বরগুনা জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও তালতলী উপজেলা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। 

পুলিশ জানায়, ২০১৮ সালে তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে করা মামলায় নয়ন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘না জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক নয়ন বেপারীসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬