ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ PM
গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক।

গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক। © সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মজুমদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির ডিউক সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের বক্তার হোসেনের ছেলে। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের বিষয়টি নজরে আসার পর তথ্য সংগ্রহ করে হুমায়ুন কবির ডিউকের অবস্থান শনাক্ত করা হয়। পরে মজুমদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউকের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক একটি মন্তব্য পোস্ট করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি শেয়ার করে তিনি দুটি পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এই জারজ সন্তানকে বলার মতন আমার কোনো ভাষা জানা নেই। আপনাদের যদি থেকে থাকে কমেন্ট এ জানান।’ আরেক পোস্টে তিনি বলেছেস, ‘এই রাম ছাগলকে বলার মতন আমার কোনো ভাষা জানা নেই। আপনাদের যদি থেকে থাকে কমেন্ট এ জানান।’ 

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির ডিউককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুন্দরগঞ্জ থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, হুমায়ুন কবির ডিউককে আত্মগোপনে যেতে সহযোগিতা করার অভিযোগে শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু সাঈদ খায়রুল আলম সবুজকে দলীয় পদ ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ফেসবুকে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে হুমায়ুন কবির ডিউককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তারকৃতকে রোববার (২০ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬