ডেঙ্গু: এবার প্রাণ হারালেন তিতুমীর কলেজের মেহেদী

০৮ আগস্ট ২০১৯, ০৯:৫৪ AM

© সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসান। ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে অর্থনীতির স্নাতকোত্তরের এই শিক্ষার্থীর মৃত্যু হয়।হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালটির আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী বলেন, ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে তিনি মারা যান।

কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে।

তার বন্ধু তিতুমীর কলেজের আরেক ছাত্র ওয়াহিদ জানান, প্রচণ্ড জ্বর হলে সপ্তাহ খানেক আগে মেহেদীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।

তখন ডাক্তাররা জানায়, তার ডেঙ্গু হয়েছে। প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close