নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩১ আগস্ট ২০২৬, ০৫:১৩ PM
জব্দ করা গাঁজা

জব্দ করা গাঁজা © সংগৃহীত

নওগাঁয় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের একটি টিনের বাক্স থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেপ্তার মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে ডিবির সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি প্যাকেটে রাখা মোট ৪২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ তারিকুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান আরও একজনের সঙ্গে যোগসাজশ করে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। তাঁর ওই সহযোগীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬