রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নেপথ্যে কী

৩১ আগস্ট ২০২৬, ০৭:৫১ AM
আহত হয়ে হাসপাতালে ভর্তি

আহত হয়ে হাসপাতালে ভর্তি © সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এ সময় স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়।

একপর্যায়ে অটো সজলের চাচা রাসেলকে মারধর করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গুলির পর মনির হোসেন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় আশপাশে থাকা তিনজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাঁ পাশে গুলি লেগেছে। আলমগীরের মাথায় গুলি লাগে। আর আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, তারা গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে থানার একটি পুলিশ দল রয়েছে। তবে কী কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে তখনও জানা যায়নি বলে জানান তিনি।

ট্যাগ: রাজধানী
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬