কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

৩১ আগস্ট ২০২৬, ০১:৩৮ AM
তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার

তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানার প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদ। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) স্বজন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনকে গ্রেপ্তার করে। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুর ২টার দিকে তাঁকে গাজীপুর আদালতে পাঠানোর জন্য গাড়িতে তোলা হয়।

এ সময় থানার প্রধান ফটকের সামনে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও কয়েকজন জড়ো হয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিষয়টি নজরে এলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, স্লোগানের শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬