রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ

২৩ আগস্ট ২০২৬, ১০:১০ AM
শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বুলি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বুলি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বুলি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যদের জন্য রাইস কুকারে ভাত রান্না করতে যান বুলি বেগম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানের লাশ উদ্ধার

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুলি বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ঘরের বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারের আগে তার ও সংযোগ ঠিক আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া জরুরি। অসতর্কতার কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950