পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু

২২ আগস্ট ২০২৬, ০৭:০৬ PM
নওগাঁর পোশরা থানা

নওগাঁর পোশরা থানা © সংগৃহীত

নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার পাশের একটি পুকুরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে গোসল করতে নামেন রায়হান কবির। একপর্যায়ে তিনি ডুব দিয়ে পুকুরের মাঝামাঝি চলে যান। পরে ঘাটে ফেরার জন্য আবার ডুব দিলে আর পানির ওপরে উঠতে পারেননি।

বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থী ইউসুফ আলীর পায়ের সঙ্গে রায়হানের লুঙ্গি স্পর্শ করলে সে বিষয়টি অন্যদের জানায়। পরে অন্য শিক্ষার্থীরা মিলে পানির নিচ থেকে রায়হানকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, নিহত শিক্ষকের শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে তার বাবা জানিয়েছেন। বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9