দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা, গ্রেপ্তার ৫

২১ আগস্ট ২০২৬, ১২:৫০ PM
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা © সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে একটি মোটর পার্টসের দোকানে অস্ত্র রেখে পুলিশি তল্লাশির মাধ্যমে ব্যবসায়ীকে ফাঁসানোর পরিকল্পনা নস্যাৎসহ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ জব্দ করেছে সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-১। ব্যারিস্টার মো. জাকি উল্ল্যাহ বাহার (৫৮) ২। মো. আনোয়ারুল হক (৬২) ৩। জাকির হোসেন লিটন (৪৮) ৪। হিরু বড়ুয়া ওরফে বাবু (৩৬) ও ৫। সরদার সাইদুর রহমান তুহিন (৪৭)। 

সূত্রাপুর থানা সূত্রে জানা য়ায়,  বুধবার ( ১৯ আগস্ট)  বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল আসামি গ্রেপ্তারের লক্ষ্যে সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন নাজিম উদ্দিন বারো ভূইয়া মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় সূত্রাপুর থানার টহল পুলিশও তাদের সহায়তায় এগিয়ে আসে। অভিযান শেষে পুলিশ দল ‘ভূইয়া মোটরস’ নামের একটি দোকান থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুই ব্যক্তি দুটি কার্টন ভেতরে রেখে দ্রুত পালিয়ে যায়। দোকানের কর্মচারীদের খবরের ভিত্তিতে তাৎক্ষণিক কার্টন দুটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান এবং দুই রাউন্ড ১২-বোর তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে বুধবার (১৯ আগস্ট) রাতে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সিসিটিভি ফুটেজ ও প্রাথমিক তদন্তে জানা যায়, মুখোশধারী ব্যক্তিরা মার্কেটের ‘টয়োটা প্লাস’ নামের অন্য একটি দোকান থেকে কার্টন দুটি সংগ্রহ করে ভুঁইয়া মোটরসে রেখেছিল। মূলত সাদা রঙের একটি মিতসুবিশি পাজেরো গাড়ি থেকে ওই অস্ত্র ভর্তি কার্টন দুটি আনা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মার্কেটের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ও পুলিশি হয়রানিতে ফেলতে সাজানো এই তল্লাশির ছক আঁকা হয়েছিল। তবে পুলিশের সময়োপযোগী ও পেশাদার ভূমিকার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং জড়িত বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950