মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত

২০ আগস্ট ২০২৬, ১০:৫৭ PM
রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত

রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত © টিডিসি ফটো

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহিলা কলেজপাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে একই সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেসের বাজার করা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউসার আলী লিখনকে থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করেন।

এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে লিখনও আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬