১৫ আগস্ট

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী

১৪ আগস্ট ২০২৬, ১১:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ১১:১০ PM
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পুলিশের কঠোর নিরাপত্তা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পুলিশের কঠোর নিরাপত্তা © সংগৃহীত

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আর্মড পুলিশ দায়িত্বে রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়। টহল দলটি জেলা শহর অতিক্রম করে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়।

সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। পাশাপাশি ডিবি পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি চালাচ্ছেন।

প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। আগামীকালও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবির টহল শুরু হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9