শিশুর মরদেহ নিয়ে স্বজন-পুলিশ তুলকালাম

০২ আগস্ট ২০১৯, ১০:২৯ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর এক নম্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ছয় বছর বয়সী শিশু জান্নাতুল আকতার। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত শিশুটির স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যেতে চাইলে বাধে বিপত্তি। এতে পুলিশ বাধা দেয়।

জানা গেছে, বুধবার হাসপাতালে কন্যাশিশু জান্নাতুলের মৃত্যু হয়। পরে পুলিশ জোর করে মরদেহের ময়নাতদন্তের তাগিদ দিলে স্বজনেরা অস্বীকৃতি জানান। ময়নাতদন্ত ও পুলিশি ঝামেলা এড়াতে একপর্যায়ে জরুরি বিভাগ থেকে শিশুটির মরদেহ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন স্বজনেরা।

পুলিশের পায়ে ধরে আকুতি

 

কিন্তু তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এ নিয়ে পুলিশ ও স্বজনদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।  শেষ পর্যন্ত শিশুটির মরদেহ নিয়ে চলে যেতে পেরেছিলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর সংবাদ শুনে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে জান্নাতুল আকতারের বাবা মো. অলি ও ফুফু পারভীন কান্নায় ভেঙে পড়েন। তবে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শিশুটির মরদেহ নিয়ে জরুরি বিভাগে যায় পুলিশ। এসময় পুলিশ সদস্যের পায়ে ধরে অনুরোধ করেন নিহত জান্নাতুলের ফুফু পারভীন।

তবে জরুরি বিভাগ থেকে দ্বিতীয় দফায় মরদেহ নিয়ে চলে যাওয়ার সময় ফের পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে স্বজনদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত এভাবেই মরদেহ নিয়ে চলে যান স্বজনেরা।

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081