কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল নেতা আটক

১১ আগস্ট ২০২৬, ১০:৪২ PM
সাংবাদিক ও ছাত্রদল নেতা

সাংবাদিক ও ছাত্রদল নেতা © ফাইল ফটো

ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, রাজধানীর শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুইজনকে আটক করে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন বলেছেন, আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যায় সাংবাদিক সৈকত। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে তাকেসহ সুমনকে আটক করে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি ওই ছাত্রদলের নেত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শাহবাগ থানায় মামলা করেন তিনি। তবে এই বিষয়ে ওই ছাত্রদলের নেত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬