এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ

১১ আগস্ট ২০২৬, ০২:০৯ PM
চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়

চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর পাওয়ার এক দিন পর শেরপুরের নকলায় দিয়া মনি অন্তি (১৬) নামের এক পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফল প্রকাশের পর থেকেই অন্তি মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানিয়েছে পরিবার।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকারবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। অন্তিও এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই তার মন খারাপ ছিল বলে পরিবারের সদস্যরা জানান। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হয় এবং চার বিষয়ে অকৃতকার্য হয়। ফল প্রকাশের পর থেকেই তার মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬