ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ

১১ আগস্ট ২০২৬, ০১:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার মুখ থেঁতলে যাওয়া ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রহমতগঞ্জ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে রহমতয়গঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে তেমন লোকজনও ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তিন-চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং কখনো কখনো হাসতেন। এ কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬