পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (ইনসেটে জব্দ করা ইয়াবা)

ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (ইনসেটে জব্দ করা ইয়াবা) © সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ৯৩টি ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার দুই সহযোগী।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৬টা ৫০ মিনিটে মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। অন্যদিকে পলাতক আসামিরা হলো নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) ও আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা-পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কাঁচা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয় জনগণের সহায়তায় বেল্লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বেলাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার বেলালসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬