সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ 

১০ আগস্ট ২০২৬, ০৪:১৬ PM
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে জালিয়াতির মাধ্যমে ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয় এবং পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পরপরই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এই আবেদন জমা দেন। অভিযোগ বলা হয়েছে, ২০১৭ সালে ব্যবসায়ী এস আলমের সহযোগিতায় তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে এই ঋণ অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হন। চারটি অডিট ফার্মের পরিচালিত তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণে গুরুতর অনিয়ম ধরা পড়ার পর ব্যাংক কর্তৃপক্ষ দুদকের কাছে এই অনুসন্ধানের আবেদন জানায়।

উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর মো. সাহাবুদ্দিন পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে পর্ষদে যুক্ত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ জুলাই তিনি পদত্যাগ করলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬