রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির

০৯ আগস্ট ২০২৬, ১২:০০ PM
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি © টিডিসি সম্পাদিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার (৯ আগস্ট)  বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একটি ফরম সংগ্রহ করেন।

এরপর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরেকটি ফরম সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর: নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত

শায়রুল কবির খান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ একটি এবং বিএনপি ভাইস চেয়ারম্যান ও সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরেকটি মনোনয়ন ফরম নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage