সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা মাকে পিটিয়ে হত্যা

০৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ PM
অভিযুক্ত স্বামী লিটন সরকার

অভিযুক্ত স্বামী লিটন সরকার © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সাত বছরের সন্তানের সামনে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিটন সরকারকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পপি রাণী সরকার (২৭)।

পুলিশ জানায়, ঘটনার পর রাতে পপি রাণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহতের স্বামী লিটন সরকার পেশায় সিএনজিচালক। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে সাত বছর বয়সী সন্তানের সামনেই লিটন লাঠি দিয়ে পপি রাণীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে লিটন স্থানীয় লোকজনের সহায়তায় পপি রাণীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লিটন সরকারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

নিহতের বাবা পরিমল সরকার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন সময় মারধর করা হতো। নির্যাতনের কারণে আগেও কয়েকবার তিনি মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে জামাই ক্ষমা চেয়ে আবার পপি রাণীকে নিয়ে যান।

তিনি বলেন, এবারও মারধরের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬