প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, চালকের আসনে থাকায় প্রাণে বাঁচলেন পত্রিকার সম্পাদক

২৯ জুলাই ২০২৬, ০৯:১২ AM
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালানোয় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালানোয় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার © টিডিসি ফটো

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি প্রাইভেটকার লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ রনি। ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি পেছনের আসনে রয়েছেন বলে ধারণা করে দুর্বৃত্তরা সেখানে গুলি চালালে তিনি প্রাণে বেঁচে যান।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলিবিদ্ধ গাড়িটি পরীক্ষা করেছে।

পুলিশ ও ভুক্তভোগী জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগর থেকে রাউজানে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন এস এম শহীদুল্লাহ রনি। সাধারণত তাঁর ব্যক্তিগত চালক গাড়ি চালালেও ওই রাতে তিনি নিজেই স্টিয়ারিং ধরেন। পথিমধ্যে ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গাড়িটির গতিরোধের চেষ্টা করে। 

একপর্যায়ে তারা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বর্ণনা দিয়ে এস এম শহীদুল্লাহ রনি বলেন, ‘সাধারণত আমি গাড়ির পেছনের আসনে বসি। কিন্তু সেদিন আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। দুর্বৃত্তরা ইট ছোড়ার সঙ্গে সঙ্গে আমি বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ির হেডলাইট নিভিয়ে দিই।’

তিনি বলেন, ‘অন্ধকারে তারা বুঝতে পারেনি আমি চালকের আসনে আছি। তারা ভেবেছিল আমি আগের মতো পেছনের সিটেই বসে আছি। তাই গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে গুলি চালায়। গুলিগুলো পেছনে লাগলেও আমি অক্ষত অবস্থায় বেঁচে যাই।’

আরও খবর: নাসীরুদ্দীন পাটওয়ারী-সার্জিস আলমের গাড়িবহরে হামলা 

তিনি জানান, এটি পূর্বপরিকল্পিত হামলা বলে তাঁর ধারণা। ব্যবসার বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগেও আমান বাজার এলাকায় তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটেছিল বলেও দাবি করেন তিনি।

ঘটনার পরপরই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী জানিয়েছেন, কিছু ব্যক্তির সঙ্গে তাঁর পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ 

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: ডাকসু নেত্রী জু…
  • ২১ আগস্ট ২০২৬
ইতালির হোটেল রুম নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস 
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
  • ২১ আগস্ট ২০২৬
৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থনৈতিক সংকটের…
  • ২১ আগস্ট ২০২৬