বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

২৭ জুলাই ২০২৬, ০৫:২৩ PM
বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার © সংগৃহীত

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (২৬ জুলাই) রাতে নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মো. আসিফ (২৫) ও তার সহযোগী সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া সাইদুল ইসলামের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছে। তারা অবৈধভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব ব্যবহার করত বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬