রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ AM
কাফরুল থানা

কাফরুল থানা © সংগৃহীত

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নালাম সরদার ও মনির হোসেন নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত নালাম সরদার ও মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫)। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তার বাবা মৃত শাহজাহান বেপারী। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে। ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। আহত দুজন হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) ও কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি ১৩ নম্বর এলাকার ২ নম্বর সড়কে ঘটেছে। সেখানে থানা যুবদলের এক নেতার লোকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন থেকে চারজন অস্ত্রধারী হঠাৎ এসে গুলি চালায়। গুলিতে ইউসুফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

তিনি বলেন, ইউসুফ মাটিতে পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে আরও দুই পথচারী গুলিবিদ্ধ হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে ইউসুফ মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9