খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

২৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ PM
উদ্ধার করা অস্ত্র-গুলি

উদ্ধার করা অস্ত্র-গুলি © সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 4টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই) রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, অভিযানের সময় টহল দল সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা মালামাল নিয়ে বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দ অস্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবির টহল দলও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারিরা সীমান্তের দুর্গম এলাকা দিয়ে পালিয়ে যায়।

অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিল মন্ত্রিস…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে ‍পিটিয়ে পুলিশে দিল জন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীম হত্যায় মূল চার আসামির পরিচয় তুলে ধরল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত সেটাই…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ সুপার বললেন— ‘Picture speaks thousand words’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬