মামা ছাত্রাবাসে গিয়ে দেখলেন কলেজছাত্র ভাগনের মরদেহ ঝুলছে

২৫ জুলাই ২০২৬, ০১:৪৭ PM
নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে © টিডিসি ফটো

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ইমনের খোঁজ না পেয়ে মেসে গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ পান মামা।

নিহত ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে ইমন জননী ছাত্রাবাসের একটি ডাবল রুমে একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ হলেও শুক্রবার রাতে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে যান। 

আরও পড়ুন: ‘প্রেমিকের মানসিক নিপীড়নে’ আত্মহত্যা করেন জবির অথৈ, মারা যান প্রেমিকও

এ সময় কক্ষের সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে কক্ষের ভেতরে ফ্যানের রডের সঙ্গে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9