স্ত্রীর সঙ্গে অভিমান করে দিনমজুরের ‘আত্মহত্যা’

২০ জুলাই ২০২৬, ০৯:০৬ AM
নিহত দিনমজুর আকবর

নিহত দিনমজুর আকবর © সংগৃহীত

ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত দিনমজুর আকবর (৩৫) লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার ছেলে।

এ বিষয়ে নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। ঘটনার দিনও তিনি অসুস্থতার কথা জানাচ্ছিলেন। এ সময় স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

প্রতিবেশী সুমন বলেন, দীর্ঘদিনের অসুস্থতা ও অভাব-অনটনের কারণে আকবর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং তা নিয়ে পারিবারিক অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সাথে মলোমালিন্য হওয়ায় এবং স্ত্রীকে বাসায় এসে না পাওয়ায় অভিমানে আত্নহত্যা করে আকবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬