থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ PM
মো. আজিজুল হক

মো. আজিজুল হক © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক (৫০) নামেরে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার ব্যারাকে তার কক্ষে গিয়ে বিছানায় তাকে মৃত অবস্থায় পান।

নিহত মো. আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

লোহাগাড়া থানা সূত্রে জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারেও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আমার স্বামী আজিজুল হকের মৃত্যু হয়েছে। চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। লোহাগাড়া থানায় তার প্রথম জানাজা হবে। এরপর চট্টগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা হবে। পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬