রাজবাড়ীতে পোলট্রি খামারে পড়ে ছিল যুবকের মরদেহ

১৯ জুলাই ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০২:১৯ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোলট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামারে ঢুকে পোলট্রি ফিড চুরির চেষ্টা করার সময় ভারী বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইন-সংলগ্ন একটি পোলট্রি খামারে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

নিহত জসিম শেখ ওই গ্রামেরই মৃত বিশু শেখের ছেলে। ওই খামারটি স্থানীয় কাদের ও মো. সুমন বিশ্বাসের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করেন জসিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খামার থেকে প্রায় ৫০ কেজি ওজনের একটি ভারী পোলট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত ভারী বস্তাটি তার ওপর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্টভাবে জানা যাবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে যোগ দিয়েছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: সরকারকে বিরোধীদলীয় নেতা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের পুকুর থেকে ধরা ১০ মণ পিরানহা মাছ বিক্রির সময় জব্দ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬