গাছে ঝুলছিল মাধ্যমিক শিক্ষকের মরদেহ

১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ AM
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। বাড়ির অদূরে পুকুরপাড়ে মেহগনি গাছের সাথে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজন ও স্থানীয় লোকজন।

স্বজনদের দাবি, দুই বছর ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন পলাশ। এ কারণে তিনি দুই মাস আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন। পলাশ ভবানীপুর গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর উপজেলার আল হেলাল ইসলাম অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

২০০২ সালে ওই প্রতিষ্ঠানে যোগ দেন পলাম। দুই বছর আগে এমপিওভুক্ত হন। তার স্ত্রী অনুপমা বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

আরও পড়ুন: ঢাবিতে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তিন শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ৮ কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিহত শিক্ষকের বন্ধু স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল বিশ্বাস বলেন, পলাশের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলছে। শনিবার সকালে তিনি গোসলখানার জন্য পাইপসহ বিভিন্ন সরঞ্জাম কিনতে যান। দেরি হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর ধারে গলায় রশি জড়ানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়।

স্থানীয় নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলোক বিশ্বাস বলেন, শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে শিক্ষক পলাশের পরিবার। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নেন। কী কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, তা জানা যায়নি।

জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬