পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

১৩ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে দিশা রানী মহন্ত (২০) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (১২ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা রানী। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে দিশার চাচা প্রশান্ত কুমার বলেন, ‘গত বছর আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। এ বছর সে আবারও পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবারও পরীক্ষা ভালো না হওয়ায় চরম হতাশা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9