বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপসহ ৫ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গেল চোর 

২০ জুলাই ২০২৬, ১২:০৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১২:১৪ AM
প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে

প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

রাতের আঁধারে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরের দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন বড়ুয়া বলেন, ‘শনিবার ক্লাস শেষে শ্রেণিকক্ষ ও মূল ফটক তালাবদ্ধ করে আমরা বাড়িতে চলে যায়। এরপর দিবাগত রাতে চোরের দল মূল ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ২টি ল্যাপটপ ও মনিটর এবং ১টি আইপিএসসহ প্রায় ৫ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। রবিবার সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি আমরা দেখতে পায়। এর আগেও চোরের দল শ্রেণিকক্ষের ফ্যান ও জানালা চুরি করেছিল। ওই সময় আমরা চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।’

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬