বডি ম্যাসাজ করানোর নামে ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

০৭ জুলাই ২০২৬, ১০:১৮ PM
আটক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ

আটক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ © টিডিসি ফটো

সিলেটে এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শরীর ম্যাসাজ করানোর কথা বলে নিজের কক্ষে ডেকে নিয়ে ওই কিশোরকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার শিব্বির আহমদ সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে অবস্থিত জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রধান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে হাফিজি শাখার ১৫ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে শরীর ম্যাসাজ করানোর কথা বলে নিজের কক্ষে ডাকেন শিব্বির আহমদ। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখলেও গত ৪ জুলাই সকালে অভিযুক্ত প্রিন্সিপাল আবারও ওই ছাত্রকে অনৈতিক কাজের উদ্দেশ্যে নিজের কক্ষে ডাকেন। তবে এ সময় ভুক্তভোগীর ৯ বছর বয়সী ছোট ভাই হঠাৎ কক্ষে ঢুকে পড়লে অভিযুক্ত তাকে ছেড়ে দেন।

এরপর ভুক্তভোগী কৌশলে মাদ্রাসা থেকে বের হয়ে তার বাবাকে পুরো ঘটনা জানান। পরে ছাত্রের বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন এবং জালালাবাদ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। গত ৫ জুলাই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদ্রাসার অভ্যন্তরে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9