সুন্দরবনে বনরক্ষীদের হাতে ১০ জেলে আটক

০৪ জুলাই ২০২৬, ০২:০২ PM
পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ

পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ © সংগৃহীত

সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণকালে পৃথক অভিযানে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় কাঁকড়াভর্তি চারটি নৌকা, মাছ ধরার জাল এবং বিপুল পরিমাণ জীবিত কাঁকড়া জব্দ করা হয়। 

শুক্রবার (৩ জুলাই)  বিকেলে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন— বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক (৩৮), এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫) ও আনোয়ার গাজী (৭০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে জোংড়া টহল ফাঁড়ি এলাকা থেকে দুটি নৌকাসহ চার জেলেকে, করমজল এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে এবং ঢাংমারী এলাকা থেকে একটি নৌকাসহ আরও তিন জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন ,অভিযানে ১০টি ক্যারেটে সংরক্ষিত প্রায় ২০০ কেজির বেশি জীবিত কাঁকড়া, চারটি মাছ ধরার নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণসহ সব ধরনের প্রবেশের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে জব্দ করা জীবিত কাঁকড়াগুলো খুলনা ফরেস্ট ঘাটসংলগ্ন রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬