ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

০৩ জুলাই ২০২৬, ০৮:০৪ PM
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ নাজমুল হাসান (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বংকিরা পুলিশ ক্যাম্পের সদস্যরা চাতরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান সাধুহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বংকিরা পূর্বপাড়ার সাইকেল মেকানিক ওসমান আলীর ছেলে।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। চাতরের মাঠে একটি খুপরি ঘর নির্মাণ করে সেখানে মাদকের আস্তানা গড়ে তোলেন। ওই স্থান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল তার কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬