এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, বড় জরিমানার কবলে এইচএসসি পরীক্ষার্থী

০২ জুলাই ২০২৬, ০৫:২৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৯ PM
ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেওয়া হয়

ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেওয়া হয় © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় এইচএসসি পরীক্ষার জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় এক শিক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)।

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তাসফিয়া রহমান জান্নাত তার এক পরিচিত যুবকের সহযোগিতায় এআই ব্যবহার করে একটি ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করেন এবং তা দিয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় অ্যাডমিট কার্ডে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে। এতে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। পরে বোর্ড থেকে নিশ্চিত করা হয় যে অ্যাডমিট কার্ডটি সম্পূর্ণ ভুয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাসফিয়া রহমান জান্নাত এআই প্রযুক্তির মাধ্যমে তার সহযোগীর সহায়তায় একটি জাল প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন। কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় তিনি ধরা পড়েন।

তদন্তে জানা যায়, ভুয়া প্রবেশপত্র তৈরিতে ইনজামুল হক তাকে সহায়তা করেছেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না এ মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9