টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২৯ জুন ২০২৬, ১১:৪৫ AM
উদ্ধার করা হয় ফেনসিডিল

উদ্ধার করা হয় ফেনসিডিল © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। একই সময়ে র‍্যাব-১ পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত সন্দেহভাজন গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, টঙ্গীতে মাদক কারবার নির্মূলে ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে।

রবিবার (২৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে ব্যাংকের মাঠ মাদক বস্তির একটি ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে গোপালপুর এলাকার একটি ভবনসহ সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় তল্লাশি চালিয়ে ১১ পুরিয়া গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সন্ধয়া ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-১। লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে এবং কোম্পানি কমান্ডার মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত কয়েকটি গোপন কক্ষ এবং যাতায়াতের জন্য তৈরি একটি সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ফলে কোনো শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। মাদক কারবারি, মাদকসেবী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী আরফিনার টঙ্গীর গোপালপুরে অবস্থিত বিলাসবহুল বহুতল ভবনের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ভবনটিতেও আমরা অভিযান পরিচালনা করেছি। বিষয়টি নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম বলেন, টঙ্গীর মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, সেখানে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এবারের অভিযানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও স্থাপনার সন্ধান পাওয়া গেছে। সেগুলো বিশ্লেষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9