ভোররাতে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার 

১৪ জুন ২০২৬, ১০:১১ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ১০:১৫ PM
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ৮ জন গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ৮ জন গ্রেপ্তার © টিডিসি সম্পাদিত

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ৩০-৩৫ জন নেতাকর্মী একত্রিত হন। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানার-ফেস্টুনসহ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। এ ঘটনায় পুলিশ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ-এর তত্ত্বাবধানে আজ একটি বিশেষ অভিযান চালানো হয়। সদর থানার এসআই (নিঃ) মো. শহিদুল ইসলাম সঙ্গী অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই মিছিল ও নাশকতার চেষ্টার সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাব্বানী, মাইনউদ্দিন শেখ (৪২), নাসির উদ্দিন (৪২), রিয়াদ মন্ডল (২৬), আ. ছালাম মিলন (৫৭) সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪), মো. নাসির শেখ (৬৪)। আটক সবাই রাজবাড়ী সদর থানা ও জেলার বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬