জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল, প্রধান আসামি গ্রেপ্তার

১৪ জুন ২০২৬, ০৫:১১ PM
গ্রেপ্তারকৃত  শিশির আহম্মদ তালুকদার রাতুল

গ্রেপ্তারকৃত শিশির আহম্মদ তালুকদার রাতুল © সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর, ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২)। তিনি পূর্বধলা থানার শালদিঘা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফ হোসেন রওশান (২০)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার মল্লিকপুর শুনই গ্রামে।

রবিবার (১৪ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী সিএনজিযোগে নেত্রকোনা সদর থানার দিকে যাচ্ছিলেন। ভুলবশত তিনি পূর্বধলা থানার শালদিঘা এলাকায় নেমে পড়েন। পরে নির্জন এলাকায় যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

তিনজন ছিনতাইকারী প্রথমে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বিকাশ অ্যাপ ব্যবহার করে জোরপূর্বক টাকা লেনদেন করানো হয় এবং আরও অর্থ হাতিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে তার ফেসবুক আইডি যাচাই করে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানতে পেরে তাকে নানা ধরনের গালিগালাজ ও মারধর করা হয়। এরপর তাকে জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

শরিফ হোসেন রওশান বাদী হয়ে পূর্বধলা থানায় অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন ও ছিনতাই হওয়া নগদ টাকার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান  গ্রেফতারকৃত আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর সাপেক্ষে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬