জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

০৮ জুন ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১৬ PM
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী © টিডিসি ফটো

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম ও অপরাধপ্রবণ এ অঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম জোরদারের জন্য প্রাথমিকভাবে চারটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ২৬ ইসিবি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করে।

কাজের উদ্বোধন শেষে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পূর্ব পাশের পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন ২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়ের সময় তিনি জানান, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশ দিয়ে একটি সড়ক চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, এ প্রকল্পের জন্য কোনো নির্দিষ্ট বাজেট অনুমোদন হয়নি। সরকারের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি।

আরও পড়ুন: এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্যাপক

                      অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি

এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনার পর গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানের পর এলাকায় যৌথবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তবে এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৪ মে গভীর রাতে যৌথবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ও র‍্যাবের পাল্টা গুলিতে হামলাকারীরা পিছু হটে। হামলার আগে তারা নির্মাণাধীন একটি নিরাপত্তা ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত করতে একটি সড়ক কেটে ফেলে।

নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
দেখে নিন পর্তুগাল–স্পেনের একাদশ
  • ০৭ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
স্পেন–পর্তুগাল মহারণে পার্থক্য গড়ে দিতে পারে মিডফিল্ডের লড়াই
  • ০৬ জুলাই ২০২৬
শেষ ষোলোতেই স্পেন–পর্তুগাল, ফিফার জন্যও কি দুঃসংবাদ?
  • ০৬ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে জরুরী নিদের্শনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence