অবাঞ্ছিত ঘোষণা করা সেই উপ-উপাচার্য হলেন পবিপ্রবি ভিসি

০৮ জুন ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৭:৫০ PM
অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান © টিডিসি ফটো

গত মে মাসের শেষের দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে তার পদ থেকে অপসারণ করার দাবিতে মানববন্ধন করেছিলেন এলাকাবাসী। আজ সোমবার (৮ জুন) তাকেই ভিসি (উপাচার্য) নিয়োগ দিয়েই প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

আরও পড়ুন: পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

এর আগে গত ২১ মে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী টোল প্লাজা এলাকায় অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা উপ-উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তার অপসারণ দাবি করেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেছিলেন, জেলার দুমকী উপজেলার লেবুখালীতে পবিপ্রবি প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সবসময় একটি স্থিতিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশের প্রত্যাশা করেছিলেন। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও তাঁর অনুসারী একটি গোষ্ঠী আওয়ামী লীগের আমলে প্রশাসনিক সুবিধা ভোগকারী ও বিতর্কিত নানা কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যেসব ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। পাশাপাশি মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

২০২৬ বিশ্বকাপ নিয়ে ৫ রোমাঞ্চকর তথ্য, যা ইতিহাসে এবারই প্রথম…
  • ০৮ জুন ২০২৬
বিএনপি সরকারের প্রথম নারী ভিসি হলেন ঢাবি অধ্যাপক তাহমিনা
  • ০৮ জুন ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর করুন থাইল্যান্ডে, মাসিক ভাতা-আবাসনস…
  • ০৮ জুন ২০২৬
এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্য…
  • ০৮ জুন ২০২৬
কাল চবিতে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্…
  • ০৮ জুন ২০২৬
ওলটপালট আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা, স্কালোনির দুশ্চিন্…
  • ০৮ জুন ২০২৬