যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ১০

০৮ জুন ২০২৬, ০৮:২৯ AM
যুবলীগের ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ

যুবলীগের ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ © টিডিসি

যশোরের কয়েকটি স্পটে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দশজনকে আটক করেছে।

জানা গেছে, রবিবার (৭ জুন) বিকেলে যুবলীগের ব্যানার নিয়ে নানা স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতাকর্মীরা।  এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। সন্দেহজনকভাবে সেখান থেকে দশজনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতরা যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের অনুসারি হিসেবে পরিচিত বলে জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে দশজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে শহরের বাবলাতলা, গরিবশাহ মাজার, পোস্ট অফিসপাড়ায় যুবলীগের ব্যানারে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিয়ে মিছিল করা হয়। এসব ঘটনায়ও জড়িত থাকার অভিযোগে বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬