যশোরে সক্রিয় হওয়ার চেষ্টা, নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা আটক

০৬ জুন ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ PM
আটক আজাদ রহমান খান ও সৌরভ রহমান বিপুল

আটক আজাদ রহমান খান ও সৌরভ রহমান বিপুল © সংগৃহীত ও সম্পাদিত

যশোরের চৌগাছা উপজেলা নিষিদ্ধ সংগঠন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং ছাত্রলীগের পৌর শাখার নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে কোনো মামলা বা কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, আটক দুই নেতা এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

চৌগাছা থানার একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, আটক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬