যবিপ্রবির বহিষ্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক

০৬ জুন ২০২৬, ০৯:২৪ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৯:২৬ AM
যুবলীগ নেতা বদিউজ্জামান বাদল

যুবলীগ নেতা বদিউজ্জামান বাদল © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত কর্মচারী ও কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় আমবটতলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় যুবলীগ নেতা বাদল, আরশাদ আলীসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

অভিযানের সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীর সহযোগিতায় বদিউজ্জামান বাদলকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ টিম কাজ করছে। আটক বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬