বাবার মৃত্যুর পর মাকে বাঁচানোর আকুতি ছেলের, সহায়তার আহ্বান

০৫ জুন ২০২৬, ০৮:৪১ AM , আপডেট: ০৫ জুন ২০২৬, ০৮:৪২ AM
হাসপাতালে দুটি কিডনি বিকল হওয়া অর্চনা মজুমদার

হাসপাতালে দুটি কিডনি বিকল হওয়া অর্চনা মজুমদার © টিডিসি ফটো

যশোরের চৌগাছা উপজেলার গরীবপুর গ্রামের যুবক সমর মজুমদারের জীবনে যেন একের পর এক নেমে এসেছে দুর্যোগ। ছমাস আগে বাবাকে হারানোর পর এবার মায়ের দুটি কিডনি বিকল ধরা পড়েছে। মাকে বাঁচানোর আকুতি জানিয়ে বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

জানা যায়, ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন বাবা স্কুলশিক্ষক সাধন কুমার মজুমদারকে। এবার তার মা অর্চনা মজুমদারের (৪৭) দুটি কিডনি বিকল হয়ে পড়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে ডায়ালিসিসই শেষ ভরসা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেই চিকিৎসাও চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। ডায়ালিসিস, ওষুধসহ আনুষঙ্গিক খরচ সাড়ে ১৪ হাজার টাকা। যা চালিয়ে যাওয়া তাদের জন্যে অসম্ভব।

আরো পড়ুন: অর্ধযুগেও শেষ হয়নি কুবির নতুন ক্যাম্পাসের কাজ

সমর মজুমদার বলেন, মায়ের কষ্ট দেখে অসহায় লাগছে। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি।

আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৭৮৪-৩৬৪৪২৮।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬