নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

০৮ জুন ২০২৬, ০৮:০৬ AM
আমির হোসেন লিটনকে গ্রেপ্তার করে পুলিশ

আমির হোসেন লিটনকে গ্রেপ্তার করে পুলিশ © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে নাশকতার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন, আমির হোসেন লিটন (৪৫)। তিনি টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে এবং ৫১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, সম্প্রতি চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিলের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের পরিকল্পনা করছিলেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে আমির হোসেন লিটন একাধিক গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। এসব তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলে জানান, আমির হোসেন লিটনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ, জুলাইয়ের অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট মিলবে অনলাইনে, যেভ…
  • ০৫ আগস্ট ২০২৬
সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
  • ০৫ আগস্ট ২০২৬
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মস…
  • ০৫ আগস্ট ২০২৬