স্কুল থেকে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

০৭ জুন ২০২৬, ০৯:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় স্কুল থেকে ফেরার পথে নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে হামলার শিকার হন তিনি।

জানা যায়, নন্দিনী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। আজ সকালে তিনি ব্যবহারিক খাতা প্রস্তুতির কাজে স্কুলে গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরার পথেই এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে অতর্কিতে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির  জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীকে শনাক্ত করতে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬