বিদ্যুতের খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ গেল কিশোরের

০৬ জুন ২০২৬, ০২:০২ PM
কিশোর সাজ্জাদকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

কিশোর সাজ্জাদকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবারটি রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করেন তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে তারা এ বিষয়ে একটি ফোনকল পায়। প্রাথমিকভাবে জানা গেছে, তেরোখাদিয়া স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামিয়ে আনার সময় শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ পাশের একটি বাড়ির টিন ও বিদ্যুতের তারের সঙ্গে ঝুলে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতের খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামাতে গিয়ে সকালে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ বিষয় নিয়ে আইননুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬